June 22, 2026·1 min read·Tove Admin·400 views

Tove membership benefits

Tove membership benefits

Tove-এ আমরা বিশ্বাস করি, ভালো খাবারের সঙ্গে ভালো অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। তাই আমাদের নিয়মিত অতিথিদের জন্য চালু করা হয়েছে Tove Membership।

Membership-এর মাধ্যমে প্রতিবার Tove-এ খাবার উপভোগ করার সময় আপনি রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন। এবং পরবর্তীতে নির্দিষ্ট রেওয়ার্ড পয়েন্টে ফ্রি ফুড নিতে পারবেন। আর শিক্ষার্থীদের জন্য রয়েছে অতিরিক্ত ১০% ডিসকাউন্টের সুবিধা।

Tove Membership কী?

Tove Membership হলো একটি রিওয়ার্ড প্রোগ্রাম, যেখানে আপনার মোট বিল ৫০০ টাকা বা তার বেশি হলে প্রতি ১০০ টাকা খরচে ১০ পয়েন্ট অর্জন করতে পারবেন। জমা হওয়া পয়েন্ট ভবিষ্যতে বিভিন্ন রিওয়ার্ড ও সুবিধার জন্য ব্যবহার করা যাবে।

সহজভাবে বললে, Tove-এ যত বেশি আসবেন, তত বেশি পয়েন্ট জমবে।

General Membership

General Membership সকলের জন্য উন্মুক্ত।

সদস্যরা প্রতি ১০০ টাকা খরচে ১০ পয়েন্ট অর্জন করেন। উদাহরণস্বরূপ, ১,০০০ টাকার বিলে আপনি পাবেন ১০০ পয়েন্ট।

Student Membership

Student Membership শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

Student Members পাবেন:

  1. মোট বিলের উপর ১০% ডিসকাউন্ট

  2. প্রতি ১০০ টাকা খরচে ১০ পয়েন্ট

  3. একই সঙ্গে ডিসকাউন্ট এবং রিওয়ার্ড পয়েন্ট

অর্থাৎ, আপনি শুধু তাৎক্ষণিক সাশ্রয়ই করছেন না, পাশাপাশি ভবিষ্যতের জন্য পয়েন্টও জমাচ্ছেন।

Membership কীভাবে ব্যবহার করবেন?

পয়েন্ট বা ডিসকাউন্ট পেতে হলে বিল পরিশোধের আগে আপনার Membership Card বা Membership Number দেখাতে হবে। বিল ক্লিয়ার হওয়ার পরে পয়েন্ট যোগ করা সম্ভব নাও হতে পারে। তাই বিল দেওয়ার সময় Membership ব্যবহার করতে ভুলবেন না।

Account কীভাবে খুলবেন?

General Membership

  1. নাম, মোবাইল নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন

  2. Membership Type হিসেবে General নির্বাচন করুন

  3. OTP দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন

  4. ভেরিফিকেশন সম্পন্ন হলেই Membership সক্রিয় হয়ে যাবে

Register Now

Student Membership

  1. সাধারণ রেজিস্ট্রেশনের মতোই তথ্য পূরণ করুন

  2. Membership Type হিসেবে Student নির্বাচন করুন

  3. OTP দিয়ে নম্বর ভেরিফাই করুন

  4. Student ID Card আপলোড করুন

  5. আমাদের টিম তথ্য যাচাই করবে

  6. অনুমোদন বা প্রত্যাখ্যানের ফলাফল SMS মাধ্যমে জানানো হবে

Register Now

গুরুত্বপূর্ণ তথ্য

  • ন্যূনতম বিল ৫০০ টাকা হতে হবে

  • প্রতি ১০০ টাকা খরচে ১০ পয়েন্ট পাওয়া যাবে

  • পয়েন্টের মেয়াদ ৬ মাস

  • অফারে থাকা কিছু আইটেমে পয়েন্ট বা ডিসকাউন্ট প্রযোজ্য নাও হতে পারে

  • Membership শুধুমাত্র নিবন্ধিত সদস্যের জন্য প্রযোজ্য

  • প্রতি ব্রাঞ্চে দিনে একবার Membership ব্যবহার করা যাবে

Tove Membership-এর লক্ষ্য একটাই আমাদের নিয়মিত অতিথিদের প্রতিটি ভিজিটকে আরও মূল্যবান করে তোলা। তাই পরেরবার Tove-এ আসলে বিল পরিশোধের আগে Membership দেখাতে ভুলবেন না। আপনার পয়েন্ট জমবে, সুবিধা নিশ্চিত হবে, আর প্রতিটি ভিজিট হবে আরও rewarding।

Share
Tove Admin

Tove Admin

Marketing Manager at Tove

Hungry yet?

Browse the full menu and order from Tove.

View menu