August 15, 2026·1 min read·Tove Admin·100 views

মেম্বারশিপ কার্ড Wallet: ব্যবহারবিধি, টাকা জমা ও বিল পরিশোধ

মেম্বারশিপ কার্ডের Wallet কীভাবে ব্যবহার করবেন, কীভাবে টাকা জমা করবেন, বিল পরিশোধ করবেন এবং Bonus ও Loyalty Points ব্যবহার করবেন, তার সহজ নির্দেশিকা।

মেম্বারশিপ কার্ড Wallet: ব্যবহারবিধি, টাকা জমা ও বিল পরিশোধ

মেম্বারশিপ কার্ড Wallet: পরিচিতি ও ব্যবহারবিধি

মেম্বারশিপ কার্ডে এখন পয়েন্টের পাশাপাশি টাকা রাখার সুবিধাও রয়েছে। এই সুবিধার মাধ্যমে আগে থেকেই কার্ডে টাকা জমা রেখে পরবর্তীতে বিল পরিশোধ করা যাবে।

Wallet একটি prepaid balance হিসেবে কাজ করে। একবার টাকা জমা করলে পরবর্তী বিল পরিশোধের সময় সেই ব্যালেন্স ব্যবহার করা যাবে। এতে প্রতিবার আলাদাভাবে ক্যাশ বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করার প্রয়োজন হয় না।

যাদের bKash, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সুবিধা নেই, তাদের জন্যও Wallet ব্যবহার করা সুবিধাজনক। তারা চাইলে সরাসরি কাউন্টারে টাকা জমা করে Wallet Balance তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে সেই ব্যালেন্স দিয়ে বিল পরিশোধ করতে পারবেন।

ভবিষ্যতে বিভিন্ন সময়ে Wallet-এ টাকা জমা করার ক্ষেত্রে বিশেষ অফার বা অতিরিক্ত Bonus Credit দেওয়া হতে পারে। কোনো অফার চালু থাকলে তার বিস্তারিত Wallet-এর Offers অংশে দেখা যাবে।

এই গাইডে Wallet ব্যবহার, টাকা জমা, বিল পরিশোধ এবং অন্যান্য সুবিধাগুলো ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।

Wallet ব্যবহার শুরু করবেন যেভাবে

Wallet ব্যবহার করতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

  1. মেম্বারশিপ কার্ডে লগইন করুন। মোবাইল নম্বর, Google অথবা ইমেইল দিয়ে লগইন করা যাবে।

  2. লগইন করার পর Wallet ট্যাবে যান।

  3. প্রথমবার টাকা জমা দেওয়ার আগে Wallet-এর শর্তাবলি অনুমোদন করুন। এটি একবারই করতে হবে।

চাইলে Wallet পেজটি ফোনের Home Screen-এ যুক্ত করে রাখতে পারেন। এতে পরবর্তীতে সহজেই Wallet-এ প্রবেশ করা যাবে।

কার্ডে টাকা জমা দেওয়ার পদ্ধতি

Wallet-এ টাকা যোগ করার জন্য দুটি পদ্ধতি রয়েছে।

কাউন্টারে টাকা জমা

যাদের মোবাইল ব্যাংকিং নেই বা অনলাইনে টাকা পাঠাতে চান না, তারা কাউন্টারে ক্যাশ জমা করতে পারবেন। সংশ্লিষ্ট স্টাফ আপনার মেম্বারশিপ কার্ডে ব্যালেন্স যোগ করে দিবেন।

মোবাইল ব্যাংকিং বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে

  1. Wallet থেকে Add Money নির্বাচন করুন।

  2. স্ক্রিনে দেখানো পেমেন্ট নম্বর অথবা QR Code ব্যবহার করে টাকা পাঠান।

  3. বিকাশ, নগদ, রকেট, উপায় অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠানো যাবে।

  4. যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এবং Transaction ID (TrxID) ফর্মে দিবেন।

  5. প্রয়োজনে পেমেন্টের স্ক্রিনশট সংযুক্ত করতে পারেন।

  6. অনুরোধটি যাচাইয়ের জন্য জমা দিন।

যাচাই সম্পন্ন হলে টাকা আপনার Wallet-এ যোগ হবে এবং আপনি একটি নোটিফিকেশন পাবেন। জমা দেওয়া অনুরোধের অবস্থাও Wallet থেকে দেখা যাবে।

ভবিষ্যতের অফার ও Top-up Bonus

ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে Wallet-এ টাকা জমা করার জন্য বিশেষ অফার বা Bonus Credit চালু হতে পারে। যেমন, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলে অতিরিক্ত Credit পাওয়া যেতে পারে।

কোনো অফার চালু থাকলে:

  • টাকা পাঠানোর আগেই প্রযোজ্য Bonus-এর পরিমাণ দেখা যাবে।

  • চলমান অফারগুলো Wallet-এর Offers অংশে পাওয়া যাবে।

  • Bonus Credit বিল পরিশোধে ব্যবহার করা যাবে।

  • Bonus Credit অন্য সদস্যকে পাঠানো বা ক্যাশে ফেরত নেওয়া যাবে না।

Loyalty Points থেকে Balance

জমা হওয়া Loyalty Points, Wallet Balance-এ রূপান্তর করা যাবে।

রূপান্তরের আগে কত পয়েন্টের জন্য কত Credit পাওয়া যাবে এবং সেই Credit-এর মেয়াদ কতদিন থাকবে, তা স্ক্রিনে দেখানো হবে।

বিল পরিশোধের সময় সিস্টেম প্রথমে মেয়াদযুক্ত Credit ব্যবহার করবে। এরপর Bonus Credit এবং সবশেষে আপনার জমা করা মূল ব্যালেন্স ব্যবহার করা হবে।

কোনো Credit-এর মেয়াদ শেষ হলে সেটির তথ্য Wallet History-তে দেখা যাবে।

Login Your Wallet

Share
Tove Admin

Tove Admin

Marketing Manager at Tove

Hungry yet?

Browse the full menu and order from Tove.

View menu